ওযূর মুস্তাহাব-সমূহ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম

ওযূর মুস্তাহাব-সমূহ


১.অজুর নিয়ত মুখেঁ ও অন্তরে বলা।
২.প্রতি অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলা।
৩.এমন উচু স্থানে বসে অজু করা যাতে পানি গড়িয়ে অন্য দিকে যায় এবং গায়ে ছিটা না
পড়ে।
৪.কেবলার দিকে মুখ করে অজু করা।
৫.অজুর সময় অপরের সাহায্য না নেয়া।
৬.ডান হাতে পানি নিয়ে কুলি করা এবং নাকে পানি দেয়া।
৭.বাম হাত দিয়ে নাক সাফ করা।
৮.পা ধোয়ার সময় ডান হাতে পানি ঢালা এবং বাম হাতে ঘষে ধোয়া।
৯.অঙ্গ ধোয়ার সময় মসনূন দোয়া পড়া।
১০.অঙ্গ প্রত্যঙ্গ ঘষে ঘষে ধোয়া যেন কোন স্থানে শুকনো না থাকে এবং ময়লা না থাকে।
১১.অযুর সময় আহেতক কথা না বলা।
১২.পানির অপচয় না করা।
১৩.কান ও ঘাড় মাছেহ করা
১৪.দাড়ি খিলাল করা।
১৫.উভয় কানের ছিদ্রে শাহাদাত আঙ্গুল প্রবেশ করানো।
১৬.অজুর শেষে কালিমায়ে শাহাদাত ও দোয়া পাঠ করা।
১৭.অজু করার পর দুই-রাকাআত তাহিয়্যাতুল অজুর নামাজ আদায় করা।
১৮.অজু শেষে একবার  সূরা কদর পাঠ করা।

Comments

Popular posts from this blog

সূরা আল ইখলাস

সূরা হুমাযাহ এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর

সূরা ক্বদর এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর