রোজা ভঙ্গের কারণ নয়

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম

রোজা ভঙ্গের কারণ নয়

যেসব কারণে রোযা ভঙ্গ হয় না:-

১.ভুলক্রমে কোন কিছু পানাহার করলে। অতঃপর শেষ সময় পর্যন্ত পানাহার না করলে।

২.ভুলক্রমে নির্জনবাস করলে।

৩.রোযার মধ্যে দিনে ঘুমালে এবং ঘুমের মধ্যে গোসল ফরয হলে।

৪.আহলিয়ার প্রতি দৃষ্টিপাত করার কারণে মনি নির্গত হলে।

৫.তেল মালিশ করলে। 

৬.শিঙ্গা লাগালে।

৭.চোখে সুরমা বা ওষুধ দিলে। উল্লেখ্য,ওষুধের স্বাদ গলায় অনুভূত হলে বা সুরমার রঙ থুথুর
সাথে দেখা গেলেও রোযা ভঙ্গ হবে না।

৮.আহলিয়াকে বুছা দিলে।

৯.আপনা আপনি বমি করলে।

১০.রোযাদারের গলায় অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া গেলে।

১১.মুখে থুথু এলে বারবার না ফেলে গিলে ফেললে।

১২.রোযা অবস্থায় নখ ও চুল কাটলে।

১৩.রোযাদার ব্যক্তি স্বপ্নে কিছু খেলে বা পান করলে।

১৪.রাস্তায় চলাচলের সময় গাড়ির ধোঁয়া,রান্না করার সময় রান্নার ধোঁয়া নাকে প্রবেশ করলে
মাজূর বা অক্ষমতার কারণে রোযা ভঙ্গ হবে না।

১৫.রোযা অবস্থায় সন্তানকে দুধ খাওয়ালে মায়ের রোযা ভঙ্গ হবে না। এমনকি ওযূও ভঙ্গ হবে না।

Comments

Popular posts from this blog

সূরা আল ইখলাস

সূরা হুমাযাহ এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর

সূরা ক্বদর এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর