তারাবীহ নামাজের নিয়ম
তারাবীহ নামাজের নিয়ম
★★★ তারাবীহ (تراويح) হল ইসলাম ধর্মের পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ অতিরিক্ত রাতের নামাজ যেটি মুসলিমগণ রমজান মাস ব্যপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর পরে থাকেন। তারাবীহ’র নামায কিভাবে পড়তে হবে তা ইসলামের বিভিন্ন শাখাসমূহে বিভিন্নভাবে বলা হয়েছে।
তারাবীহ নামাজ একটি নির্দিষ্ট সংখ্যক রাকাত পড়া হয়, প্রতিবার একসাথে দুই রাকাত করে একাদিক্রমে। হানাফি এবং শাফি’য়ি ফিকহ মতে এটি ২০ রাকাত, কিছু হাম্বলি বলেন এটি শুধু আট রাকাত এবং বাকিরা বলেন এটি বিশ রাকাত। মালেকিরা বলেন এটি ৩৬ রাকাত, এবং আহলে হাদীস অনুসারীরা বলেন এটি আট রাকাত।
Comments
Post a Comment